Author: Voice Of Brahmanbaria

আজ এক সৌভাগ্যপূর্ণ ও বরকতময় মুহূর্তের সাক্ষী হয়েছে জামিয়া ইউনুছিয়া ও সংশ্লিষ্ট এলাকা। আওলাদে রাসূল, হযরত সায়্যিদ হুসাইন আহমদ রহঃ–এর সুযোগ্য ছোট সাহেবজাদা, আওলাদে রাসূল হযরত সায়্যিদ আসজাদ মাদানী দাঃ বাঃ (দেওবন্দ, ভারত) শুভাগমন করে উপস্থিত সকলকে ধন্য করেন। আগমনের শুরুতে তিনি স্থানীয় এক ভক্ত পরিবারের বাসায় উপস্থিত হন। তাঁর এই শুভ উপস্থিতিতে পরিবেশটি ফয়েজ, বরকত ও আত্মিক প্রশান্তিতে ভরে ওঠে। পরে তিনি জামিয়া ইউনুছিয়ায় আগমন করেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় তিনি মাকবারায়ে ইউনুছিয়া জিয়ারত করেন—যেখানে শায়িত আছেন ফখরে বাঙ্গাল ও মুফতিয়ে আযম, আল্লামা মুফতি নূরুল্লাহ রহঃ। জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত ও উম্মতের…

Read More

জেলা প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যতিক্রমী ও ধর্মীয় ভাবগম্ভীর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে শহরের একটি খোলা প্রাঙ্গণে এ উপলক্ষে কুরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। লাল কাপড় বিছিয়ে বৃত্তাকারে বসে আলেম-ওলামা, হাফেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত ও দোয়ায় অংশগ্রহণ করেন। আয়োজনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে অসুস্থ ওসমান হাদীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। আয়োজকরা…

Read More

চলচ্চিত্র প্রতিবেদক আগামী ১৯ ডিসেম্বর ২০২৫, রোজ শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়া শহরের কেদাসের মোড় এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুটুম ঘর রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা দিঘী। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন একঝাঁক পরিচিত মডেল ও কোরিওগ্রাফার, যাদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত ও জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে। কেদাসের মোড়ে অবস্থিত ফরিদ উদ্দিন হোদা বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলায় নবসজ্জায় সজ্জিত কুটুম ঘর রেস্টুরেন্ট ক্রেতাদের জন্য নিয়ে আসছে সুস্বাদু খাবারের এক নতুন ও ভিন্ন অভিজ্ঞতা। আধুনিক পরিবেশ, উন্নত সেবা ও মানসম্মত খাবারের সমন্বয়ে রেস্টুরেন্টটি স্থানীয়দের পাশাপাশি ভোজনরসিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।…

Read More

১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী মহা-সম্মেলন: রাত ৮টায় আলোচনা করবেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:কাছাইট বড় হুজুরের আহ্বানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট জামে মসজিদ মাঠে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহা-সম্মেলন ও ওয়াজ মাহফিল। আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ ইং অনুষ্ঠিতব্য এ মাহফিলে রাত ৮টায় প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. এনায়েতুল্লাহ আব্বাসী। আয়োজকরা জানান, ড. এনায়েতুল্লাহ আব্বাসীর নসিহতমূলক ও জীবনঘনিষ্ঠ আলোচনা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইমানী প্রেরণা ও দ্বীনি দিকনির্দেশনা প্রদান করবে বলে তারা আশাবাদী। আয়োজক সূত্রে আরও জানা যায়, এই ইসলামী মহা-সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সমাজে ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, নৈতিক অবক্ষয়…

Read More

বিশেষ সংবাদদাতাঃ আজ ১৫ ডিসেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া -০৩ ( সদর ও বিজয়নগর) এর সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল দেশের বিশিষ্ট আলেম আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহ. এর কবর জিয়ারত করেছেন। ​এ সময় দোয়া করেন জামিয়া সিরাজিয়া ভাদুঘর এর নাজিমে তালিমাত মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,সাবেক পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা ইউসুফ ভূইয়া,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সাব্বির খান,জেলা উলামাদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মাওলানা ইয়াসিন আরাফাত সহ নেতৃবৃন্দ।

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত অনন্ত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দটুলা ও চানমুনি পাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল বেলা ১১টা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা বর্তমানে চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মালু মিয়ার একটি গরুর লাথি লাগাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা…

Read More

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরব ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হাফেজ আনাছ বিন আতিকের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ বিশ্ব কুরআন প্রতিযোগিতায় টানা সাফল্যের ধারাবাহিকতায় আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছেন হাফেজ আনাছ বিন আতিক। সম্প্রতি মিশরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এই অনন্য সাফল্যের পর হাফেজ আনাছের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিছুদিন আগেই রাজধানীর কামরাঙ্গীরচরে একটি মাদ্রাসার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, ক্রীড়াক্ষেত্রে যেমন বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক সাফল্য অর্জন করছে, তেমনি বিশ্বব্যাপী কুরআন ও সিরাতভিত্তিক প্রতিযোগিতাতেও বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখছে।…

Read More

জেলা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের জন্য এক স্বস্তিদায়ক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার লোকাল বাসে শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় কমাতে ভাড়ায় হাফ বা ৫০ শতাংশ ছাড় কার্যকর করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় শিক্ষার্থীরা বৈধ আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে লোকাল বাসে নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া লোকাল বাস পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তটি বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল লোকাল বাসের মালিক, চালক ও পরিবহন কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া -০৩ ( সদর ও বিজয়নগর) এর সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল আজ দেশের বিশিষ্ট আলেম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহ. ও মুফতি নূরুল্লাহ রহ. এর কবর জিয়ারত করেছেন। ​এ সময় দোয়া করেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। উপস্থিত ছিলেন জেলা হেফাজতের আমীর আল্লামা মুবারকুল্লাহ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা উলামাদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মাওলানা ইয়াসিন আরাফাত, পৌর উলামাদলের সদস্য সচিব এইচ এম সৈয়দ কাসেম।

Read More

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংশ্লিষ্ট একটি মামলায় দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া (৬৬) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইদন মিয়া আখাউড়া উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মন মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Read More