- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর) আসনে নির্বাচনী মাঠে জোটের ভূমিকা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে মুখ খুলেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। জুনায়েদ আল হাবিবের দাবি, নির্বাচনে বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে তার পরিবর্তে রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন তার নির্বাচনী এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। তার ভাষ্য, এতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তার নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়। জুনায়েদ আল হাবিব আরও দাবি করেন, বিএনপি যদি তার পক্ষে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করত, তাহলে ব্রাহ্মণবাড়িয়া-২…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:কারাগারে থাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে চলছে মেরামত ও সংস্কারকাজ। ক্ষতিগ্রস্ত ও ভাঙাচোরা হয়ে পড়া বাড়িটির বিভিন্ন অংশ নতুন করে সংস্কার করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা আলোচনা ও কৌতূহল। স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন সময়ের ঘটনায় বাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকার পর সম্প্রতি বাড়িটির বিভিন্ন অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ির দেয়াল, স্থাপনা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশে শ্রমিকদের কাজ করতে দেখা যাচ্ছে বলে জানা গেছে। আনিসুল হক বর্তমানে কারাগারে থাকায় তাঁর অনুপস্থিতিতে বাড়িটির সংস্কারকাজ কীভাবে পরিচালিত হচ্ছে,…
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে আটকে রেখে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধরের পাশাপাশি গরম খুন্তি ও চামচ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও করা হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা এবং অর্থের বিনিময়ে আপসের অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরীর মা সিলেটের শায়েস্তাগঞ্জে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বাবা দিনমজুর। পারিবারিক অভাব-অনটনের কারণে প্রায় এক বছর আগে কিশোরীকে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে কাজের জন্য পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি…
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক মৎস্যজীবী সমিতির নেতার জালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার জাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন গুদামে আগুন দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। গত ১ অক্টোবর গভীর রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিনোদ দাস (৪৭) খাগালিয়া পূর্ব মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং চিরদিয়া মগলাই ও চিকনদিয়া মেঘনা নদীর কুল জলমহালের ইজারাদার। বিনোদ দাসের দাবি, চলতি বছর তিনি প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে নতুন জাল কেনেন। নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ১৪ লাখ…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:বিজয়নগর–ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড স্থানান্তর ও বাড়তি ভাড়া আদায় নিয়ে চলমান অসন্তোষের অবসান হয়েছে। সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামলের হস্তক্ষেপে শিমরাইলকান্দি প্রথম সেতু সংলগ্ন পূর্বের স্থানেই সিএনজি স্ট্যান্ড বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যাত্রীদের ভাড়া জনপ্রতি ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এমপি শ্যামলের বাসভবনে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সম্প্রতি শিমরাইলকান্দি সেতু সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি রুটটিতে ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এতে প্রতিদিন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের…
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজের উত্তর পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকার আবুল কালামের ছেলে শাকিল মিয়া (২৪), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জাগিরপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. আবুল হোসেন (৩৫) এবং আখাউড়ার আমোদাবাদ এলাকার পিতুস দাসের ছেলে টিটন দাস (২১)। পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মনিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে…
ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের ঘর পুনর্নির্মাণে টিন ও নির্মাণসামগ্রী দিয়েছে মানবসেবা আলমি ফাউন্ডেশন। তৃতীয় দফায় এসব সামগ্রী বাবদ ব্যয় হয়েছে ৩ লাখ ৫২ হাজার ২৯০ টাকা। শনিবার (৩ অক্টোবর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২৭৯ পিস টিন, ৩৩ বান টিন ও ৫৫ তলি নির্মাণসামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারের ঘরের চাল নির্মাণে প্রয়োজন অনুযায়ী টিন সরবরাহ করা হয়েছে। এর আগে অগ্নিকাণ্ডের পর প্রথম দফায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৫০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়। পরে দ্বিতীয় দফায় প্রতিটি পরিবারকে চাল, আলু, পেঁয়াজ, রসুন, ডাল ও তেলসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়। পরিবারের সদস্যদের জন্য শাড়ি ও…
আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলব্রিজের নিচে পানিতে এক পুরুষের মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় জানা যায়নি। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খড়মপুর এলাকায় রেলব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া বাইপাস থেকে আজমপুর স্টেশনের দিকে এগিয়ে গেলে ওই রেলব্রিজটির অবস্থান। ব্রিজের নিচে পানিতে মরদেহ ভাসতে দেখে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়। পরে আখাউড়া থানা ও আখাউড়া রেলওয়ে থানাকে ঘটনাটি অবগত করা হয়েছে। তবে মরদেহটি কীভাবে সেখানে এসেছে বা এটি কোনো দুর্ঘটনার ঘটনা কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। মরদেহের পরিচয়…
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাশবনের ভেতর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যুবক আরজান মিয়া ওরফে আবদুল্লা (১৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার পর লুট হওয়া ভিভো মোবাইল ফোন উদ্ধার এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। পিবিআই সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর সকালে নাসিরনগর সদর ইউনিয়নের সরকারি কলেজের সামনে একটি কাশবন থেকে আরজানের মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাত, দুই পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। এছাড়া হাঁটুর ওপর রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে ছিল। এর আগে ২০ সেপ্টেম্বর দুপুরে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে কার্যক্রমের মানদণ্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ২নং বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান শফিক। এ অর্জনে বুধল ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা চেয়ারম্যানের এই স্বীকৃতিকে ইউনিয়নের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার মাধ্যমে চেয়ারম্যান আতিকুর রহমান শফিক ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বুধল ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা আরও জোরদার হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে, কার্যক্রমের…