Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন থেকে পড়ে আহত অবস্থায় আনুমানিক ১০ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে কিশোরটি আহত হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরটিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয় চিকিৎসক সাদ। পরে তার সহায়তায় কিশোরটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। সেখান থেকে রাত ১১টার দিকে বিল্লালসহ দুই যুবক তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক প্রচার ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ড প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর অংশ হিসেবে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালান। অভিযানের সময় স্টেশনে আসা-যাওয়া করা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক পরিবহন ও মাদক-সংশ্লিষ্ট কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। রেলওয়ে পুলিশ জানায়, রেলস্টেশন ও রেলপথকে নিরাপদ রাখতে নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা…

Read More

চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সামিন মিয়া (নাম ও পরিচয় পুলিশ সূত্রে) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট ডিউটি পালন করছিল। এ সময় ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর এলাকায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকার থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা সামিন মিয়াকে গ্রেফতার করে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট রেলগেট সংলগ্ন এলাকা থেকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর সাইফুল ইসলাম আর বাড়িতে ফিরে আসেননি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় সাইফুল ইসলামের পরনে ছিল লুঙ্গি ও একটি লাল গামছা। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সাইফুল ইসলামের সন্ধান পেলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত…

Read More

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে এক বিবাহিত নারীকে উত্ত্যক্ত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি এবং অর্থ দাবির ঘটনায় উসমান গনি (২৮) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না এ শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। উসমান গনি বাঞ্ছারামপুর উপজেলার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায়, বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক নারী গত ১২ সেপ্টেম্বর রাতে বাঞ্ছারামপুর মডেল থানায় উসমান গনির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উসমান গনি ওই নারীর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে ওই…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যাকুট বাড়িবাড়ি এলাকা থেকে বড় মসজিদের মকতবখানায় যাওয়ার পথে মিম আক্তার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মকতবখানায় যাওয়ার পথে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। নিখোঁজ শিশু মিম আক্তারের সন্ধান পেলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য পথিক আমির, এ-ওয়ান টিফিন কর্নার, বিদ্যাকুট বাজারে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ:📞 ০১৬১২-৪২৫২৯৫📞 ০১৭২১-৪২৫২৯৫ শিশুটির সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। পাশাপাশি, সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

Read More

খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।প্রস্তাবিত সড়কের দুই প্রান্তে থাকা চৌধুরী কম্পিউটার ও নার্গিস কসমেটিকস নামের স্থাপনাগুলো উচ্ছেদ করে রাস্তা নির্মাণের জায়গা অবমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা করা হচ্ছে।প্রস্তাবিত সড়কের মসজিদ রোড প্রান্তে প্রস্থ প্রায় ২৫ ফুট এবং খালপাড় প্রান্তে প্রায় ১৮ ফুট। মাঝের অংশে গড়ে প্রস্থ ১৫ থেকে ১৬ ফুট হতে পারে। এ অবস্থায় অন্তত ১৫ ফুট প্রশস্ত বক্স কালভার্ট-ধাঁচের সড়ক নির্মাণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর নিচ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে।শহরের ক্রমবর্ধমান নাগরিক চাপের পাশাপাশি যানজট নিরসন…

Read More

নিজস্ব প্রতিবেদক:নবগঠিত কোর্টরোড ব্যবসায়ী কমিটির কাছে কোর্টরোডের ব্যবসায়ী ও স্থানীয়দের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে কোর্টরোডের হকার সমস্যা নিরসন এবং দোকানের সামনে মালামাল নিয়ে বসার কারণে সৃষ্ট ভোগান্তি দূর করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ, দোকানের সামনে মালামাল নিয়ে বসার কারণে একদিকে যেমন ব্যবসার পরিবেশ ব্যাহত হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচলেও নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এতে কোর্টরোডের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। নবগঠিত ব্যবসায়ী কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কোর্টরোডের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের লোকেশন-সি এলাকায় তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) কূপটির গ্যাস উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিতাস-২৮ নম্বর কূপ এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), যা পেট্রোবাংলার একটি কোম্পানি, এ অনুষ্ঠানের আয়োজন করে।…

Read More

প্রেস বিজ্ঞপ্তি | ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায়, আইএবি মিলনায়তনে “সদর সম্মেলন” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। সংগঠনের সদর উপজেলা সভাপতি মাও. ইসমাইল মাদানীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবু হানিফ নোমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সভাপতি মাওলানা গাজী নিয়াজুল করীম, আইএবি সদর উপজেলার উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, জেলা আইএবির সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিফয্, জয়েন্ট সেক্রেটারি মুফতি আশরাফুল ইসলাম বিলাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মোহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক-২…

Read More