Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে কল্লা শহীদ (রহ.) মাজার শরীফে প্রতিদিন ভোরে দেখা মেলে এক ব্যতিক্রমী দৃশ্যের। সূর্য ওঠার আগেই মাজারের উঠানে ছড়িয়ে দেওয়া হয় ধান, চাল, গম ও রুটি। খাবারের টানে চারদিক থেকে উড়ে আসে অসংখ্য কাক, কবুতর, দোয়েল ও চড়ুই পাখি। তাদের ডানা ঝাপটানো আর কলকাকলিতে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। বছরের পর বছর ধরে চলে আসা এই আয়োজন যেন মানুষ ও পাখির মধ্যে গড়ে ওঠা এক নীরব মমতার বন্ধন। প্রতিদিন সকালে পাখিদের খাবার দিতে হাজির হন মাজারের খাদেম ও সেবকেরা। তাঁদের সঙ্গে কখনো কখনো যুক্ত হন মাজারে আসা ভক্ত-আশেকানরাও। মাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন পাখিদের জন্য প্রায় তিন থেকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে তাঁরা আলমগীরকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থা বহাল রেখে ব্রাহ্মণবাড়িয়াতেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ২০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে আইন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এই ধারাবাহিকতার বিষয়টি বিবেচনায় নিয়েই অনেকে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে প্রথম…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মাত্র ৩৫ হাজার টাকা ঋণ। সেই ঋণের চাপে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন এক বাবা। চরম আর্থিক সংকটে শেষ পর্যন্ত দুই মাস বয়সী সন্তানকে এক লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। তবে স্থানীয় যুবকদের উদ্যোগ ও এক মানবিক ব্যবসায়ীর সহযোগিতায় শেষ পর্যন্ত শিশুটিকে বিক্রির হাত থেকে রক্ষা করা হয়েছে। ফিরে পেয়েছেন জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানগাড়িটিও। মর্মস্পর্শী এ ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাজানগর এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া ভ্যানগাড়ি চালিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার চালান। সম্প্রতি ৩৫ হাজার টাকা ঋণের কারণে তাঁর ভ্যানগাড়িটি আটকে যায়। টানা ১৫ দিন গাড়ি চালাতে না পেরে…

Read More

বিজয়নগর প্রতিনিধি: পেশা ছোট নয়, ছোট নয় কোনো সৎ উপার্জন। এরই বাস্তব উদাহরণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারের অর্পণ দাস। প্রতিদিন মাত্র চার ঘণ্টা মাছ কাটার কাজ করে মাসে আয় করছেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। সেই আয়ে চলে ১০ সদস্যের পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনাসহ সংসারের নানা খরচ। সিঙ্গারবিল ইউনিয়নের এই বাজারে প্রায় তিন বছর ধরে মাছ কাটার কাজ করছেন অর্পণ। একসময় মাছের ব্যবসা করলেও পরে বাবাকে সঙ্গে নিয়ে বেছে নেন এই পেশা। বর্তমানে মাছ কাটাই তাঁর পরিবারের আয়ের অন্যতম প্রধান অবলম্বন। অর্পণ জানান, বড় মাছ কাটতে প্রতি কেজিতে ২০ টাকা এবং ছোট দেশি মাছ কাটতে ৫০ টাকা নেন তিনি।…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহাঅষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। দেবী দুর্গার প্রতীকী রূপে কুমারী কন্যার পূজা-অর্চনায় অংশ নেন ভক্তরা। প্রার্থনা করেন পরিবার, সমাজ ও বিশ্বমানবতার কল্যাণে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কালাইশ্রীপাড়া গুরুচরণ রায়ের আখড়ায় টাউন সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে ১০ বছর বয়সী ঈশিতা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়। পূজাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে মণ্ডপে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। শাস্ত্রীয় বিধি অনুসরণ করে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গার প্রতীকী রূপ কল্পনা করে পূজা-অর্চনা করেন ভক্তরা। পূজামণ্ডপে উপস্থিত গায়ত্রী সাহা, রাকেশ রায় ও সঞ্জয়…

Read More

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তামিম রানা (৩৫) নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়া উপজেলা সদরের দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক তামিম রানা বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধীন রাঙামাটির বরকল সীমান্ত ফাঁড়িতে সিপাহি পদে কর্মরত। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালায় আখাউড়া থানা পুলিশের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটক বিজিবি…

Read More

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জনভোগান্তি কমানো ও উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করতে বিজয়নগরে গিয়ে প্রকল্পের চেক বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। একই সঙ্গে ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নকাজে অনিয়ম, গাফিলতি কিংবা নিম্নমানের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুমোদিত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়। এ সময় বিজয়নগর ও বুধন্তী ইউনিয়নের প্রায় ৩০টি ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রকল্পের সভাপতি ও প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দ্বিতীয় আসামি নাঈম হোসেনকে (২২) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ সুপার মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ অক্টোবর সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় একটি মাদ্রাসার মাঠ থেকে কৌশলে ওই কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়। এর আগে মামলার আরেক আসামিকে আটক করে পুলিশ। ভুক্তভোগী কিশোরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এদিকে, মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে পাটুয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা গ্রামের বাসিন্দা মিলিতা মেহজাবিন আলভী (২৩)। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গত ১৬ অক্টোবর সকালে মেরিন ড্রাইভের পাশে পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত রিসোর্টটির বড় একটি অংশ পুড়ে যায়। নিহত মিলিতা মেহজাবিন আলভী কসবা উপজেলার বায়েক…

Read More