Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অনিশ্চয়তার জীবন কাটানো গোলাপি বেগম অবশেষে পেলেন নিজের একটি স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মাণ করা হয়েছে নতুন একটি ঘর। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে গোলাপি বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত। জানা গেছে, দীর্ঘদিন শাহবাগের ফুটপাতে বসবাস করতেন গোলাপি বেগম। পরে তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থা করা হয়। স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে নবীনগরের রতনপুর গ্রামে তাঁর জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ‘আমরা বিএনপি…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯:৩০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার কাজীপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাজীপাড়ার জনৈক মো. ফারুক মিয়ার ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র আধাপাকা টিনশেড অফিসকক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে রাত ৯:৪৫ মিনিটের দিকে এসআরবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা…

Read More

চাঁদপুরের মতলব ও ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ-গর্ব ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রশাসনিক দক্ষতা, সততা, জনবান্ধব কর্মকাণ্ড এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান ও বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহমুদা জাহান। তার এ অর্জনে চাঁদপুরের মতলব উত্তরসহ নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তার কর্মজীবনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছেও এ সাফল্য বিশেষ আনন্দের বিষয় হয়ে উঠেছে। প্রশাসনিক দায়িত্ব পালনে মাহমুদা জাহান নিষ্ঠা, স্বচ্ছতা ও মানবিকতার পরিচয় দিয়ে আসছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে…

Read More

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১১ বোতল ‘স্কফ’ নামের ফেনসিডিলজাতীয় মাদকসহ মো. খায়ের উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের সিঙ্গারবিল বাজার থেকে আউলিয়া বাজারগামী পাকা সড়কের বিষ্ণুপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকার জনৈক আলমগীর ভূঁইয়ার নতুন বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে খায়ের উদ্দিনকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১১ বোতল ‘স্কফ’ উদ্ধার করা হয়।…

Read More

বিজয়নগর প্রতিনিধি:ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিজয়নগর উপজেলার তাবলীগ জামাতের আমীর ও ঐতিহ্যবাহী সাতগাঁও বড় মাদ্রাসার সভাপতি জনাব নাফিউল হক চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে স্বজন, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ও ধর্মীয় অঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে। নাফিউল হক চৌধুরী সাহেবের ইন্তেকালে তাঁর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর স্নেহ, আন্তরিকতা ও ভালোবাসার স্মৃতি স্মরণ করে অনেকেই মরহুমের জন্য দোয়া কামনা করছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তা’আলা তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। আসন্ন ৮নং নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতা বায়েজিদ আহমেদ হেলাল। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। বায়েজিদ আহমেদ হেলাল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। তবে কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা আদেশে উল্লেখ করা হয়নি। বদলির আদেশের বিষয়টি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জানাজানি হয়। প্রায় ৯ মাস দায়িত্ব পালনের পর বদলি এ কে এম সফিকুল আলম চৌধুরী ২০২৫ সালের ৬ ডিসেম্বর আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার ওসিকে একযোগে বদলির অংশ হিসেবে তাকে আশুগঞ্জ থানায় দায়িত্ব দেওয়া হয়েছিল। আশুগঞ্জ থানায় প্রায়…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের আনসারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা অংশ নেন। বাখরাবাদ গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপব্যবস্থাপক (বিক্রয়) মো. শফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুহিলপুরের আনসারপাড়া এলাকায় বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগের তথ্য পাওয়া…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কাওতলি এলাকায় স্কুল থেকে বের হওয়ার পর মোঃ রাধঁ ভূইঁয়া (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৫টার দিকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। নিখোঁজ রাধঁ ভূইঁয়া কাওতলির রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৫টার দিকে সে প্রতিষ্ঠান থেকে বের হয়। এরপর সে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় রাধঁর পরনে স্কুলের ড্রেস ছিল বলে পরিবার জানিয়েছে। নিখোঁজ কিশোরের পরিচয়…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে এক কিশোরী নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মুজাহিদকে (১৮) সিলেট থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত ১৫ সেপ্টেম্বর রাতে সিলেটের গোলাপগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুজাহিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহ-পড়াত এলাকার আবছুর মিয়ার ছেলে। এসআরবি-৯ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৬ বছর বয়সী ওই কিশোরী কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা এবং পেশায় নৃত্যশিল্পী। চলতি বছরের মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজের মাধ্যমে তার সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ হয়। পরে ১০ মার্চ একটি পারিবারিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ৯ হাজার টাকা পারিশ্রমিকে…

Read More