Author: Voice Of Brahmanbaria

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, আইপিএস ও কাপড়চোপার মালামালসহ প্রায় ৩৩ লাখ ১৫ হাজার টাকার সম্পদ চুরি হয়েছে বলে থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী মোছাঃ মাহমুদা খানম (৩৭)। শনিবার (১২ সেপ্টেম্বর ২০১৬) রাত আনুমানিক ১০টা থেকে রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টার মধ্যে যেকোনো সময় পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকার মলাই মিয়ার পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি ভাড়া ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, মাহমুদা খানমের স্বামী প্রবাসী। তিনি সন্তানদের নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।…

Read More

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ—৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকা এই হাসপাতালে নিয়মিত বিদ্যুৎ না থাকায় রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি বিভাগেও বিদ্যুৎ না থাকায় অক্সিজেন সরবরাহ, নেবুলাইজেশনসহ জরুরি চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। তীব্র গরমে অন্ধকার ওয়ার্ড ও বারান্দায় রোগীদের দুর্ভোগের চিত্র আরও ভয়াবহ। কোথাও কোথাও চিকিৎসক ও নার্সদের মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় চিকিৎসাসেবা চালিয়ে নিতে হচ্ছে। হাসপাতালে জেনারেটর থাকলেও পর্যাপ্ত জ্বালানি না থাকায় তা সার্বক্ষণিক চালু রাখা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টদের অভিযোগ। সবচেয়ে…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আমিনুল ইসলাম ‘মোছন’। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা, সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মোছন বলেন, “নেতৃত্ব শুধু একটি পদ নয়; নেতৃত্ব মানে মানুষের সেবা, সততা, ন্যায়পরায়ণতা, দক্ষতা ও উন্নয়নের অঙ্গীকার।” তিনি বুধন্তী ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তার ঘোষিত স্বপ্ন ও পরিকল্পনার মধ্যে রয়েছে বুধন্তী ইউনিয়নের আধুনিকায়ন,…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষা, গবেষণা, সাংগঠনিক নেতৃত্ব, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় বহুমাত্রিক অবদান রেখে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে শিক্ষা ও গবেষণার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থী সংগঠন এবং সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। বর্তমানে তিনি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ট্রাস্টি, ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের গভর্নিং বডির সভাপতি, নাগরিক কণ্ঠ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তৌফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান পদে কর্মরত মো. আসরাফ আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৭ আগস্ট ২০২৬ ঢাকার ল্যাবএইড হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মো. আসরাফ আহমেদ দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবর জানাজানি হওয়ার পর সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং…

Read More

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সদৃশ ‘স্কফ’সহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেজামুড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় রহিমের বসতবাড়ির পশ্চিম পাশের সলিং রাস্তায় তল্লাশি চালিয়ে ২০ বোতল স্কফসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার আবুল কালাম…

Read More

স্মার্ট মাইক্রোগ্রিড ও হাইব্রিড পাওয়ার সিস্টেমের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শনের মাধ্যমে জাতীয় পর্যায়ের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ নিজেদের সক্ষমতার জানান দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও উদ্ভাবনী উদ্যোগ অংশ নেয়। মেলায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের পক্ষ থেকে প্রদর্শন করা হয় “Distributed Hybrid Power System Integrated with Smart Microgrid” শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প। প্রকল্পটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের সিনিয়র প্রভাষক ইফতেখার হায়দার। তাঁর নকশা, পরিকল্পনা ও নির্মাণে তৈরি প্রকল্পটি EEE বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মেলায়…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি রামদা ও তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল জানতে পারে, উপজেলার তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাদের হেফাজত…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লন্ডন কৃষকদলের সদস্য-সচিব, বিশিষ্ট সমাজসেবক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. ইব্রাহিম মিয়া। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল মান্নান মলাইয়ের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. ইব্রাহিম মিয়া। সাংবাদিকদের উদ্দেশে শাহ মো. ইব্রাহিম মিয়া বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। সমাজের প্রতিটি সুবিধা-অসুবিধা, মানুষের আশা-আকাঙ্ক্ষা ও এলাকার…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাগালিয়া নদীতে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে চাতলপাড় গ্রামের তিনজন একটি রোগীকে স্পিডবোটে করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল ও…

Read More