- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘদিন কর্মহীন থাকার পর অবশেষে চাকরি ফিরে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী পাপন। জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের উদ্যোগে তার চাকরি পুনর্বহালের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। পাপন একসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ডাকবাংলোয় দায়িত্ব পালন করতেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরি হারান তিনি। এরপর দীর্ঘদিন বেকার থাকায় চরম আর্থিক সংকটে পড়ে তার পরিবার। কর্মহীন অবস্থায় অনেকটা কষ্ট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে তাকে ও পরিবারের সদস্যদের। পাপনের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। পরে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে তার চাকরি পুনর্বহালের ব্যবস্থা…
মোহাম্মদ অলিউল্লাহ খানবিশেষ প্রতিনিধি১৪ সেপ্টেম্বর ২০২৬ কিশোরগঞ্জ অঞ্চলের নৌপুলিশ সুপারের নির্দেশনায় কালনী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে কুলিয়ারচর লঞ্চঘাটসংলগ্ন জলরাশিতে এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. কামরুল হাসানের নেতৃত্বে আভিযানিক দলটি নদীতে চিরুনি তল্লাশি চালিয়ে এই ক্ষতিকর উপকরণগুলো উদ্ধার করে। অভিযান শেষে কুলিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তার সশরীরে উপস্থিতিতে জনসমক্ষে সমস্ত আটককৃত সরঞ্জাম আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ভস্মীভূত করা হয়। নৌ পুলিশ জানায়, ৬০টি চায়না দুয়ারী রিং জাল ও ৪ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারদর ৩…
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সদর ও সরাইল উপজেলায় গ্যাস থাকবে না ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও সরাইল উপজেলা এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন সদর উপজেলা ও সরাইল উপজেলা এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িকভাবে এই গ্যাস শাটডাউন নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে নির্ধারিত সময়ে আবাসিক, বাণিজ্যিকসহ সকল শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন। এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ম্যানেজার ও বুকিং ক্লার্ককে চড়-থাপ্পড় ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তার অভাবে প্রায় দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সোমবার (তারিখ) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযোগের ঘটনায় ভুক্তভোগী হিসেবে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেনের নাম জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ পাওয়ার চেষ্টা করে আসছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি। সোমবার সকালে তার পরিচিত এক…
বিজয়নগর প্রতিনিধি সবুজে ঘেরা শান্ত ও মনোরম পরিবেশের জন্য পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন। তবে স্থানীয়দের অভিযোগ, এই এলাকার পূর্বপাড়া ৪ নম্বর ওয়ার্ডে রেস্তোরাঁ ও আখের রস বিক্রির আড়ালে একটি মাদক কারবারি চক্র সক্রিয় রয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে, পূর্বপাড়া এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বাসিন্দা সভাচান মিয়ার ছেলে নাদিম হোসেন এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন। রেস্তোরাঁ ও আখের রস বিক্রির ব্যবসাকে আড়াল হিসেবে ব্যবহার করে সেখানে মাদক কেনাবেচা চলছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এলাকাবাসীর আরও অভিযোগ, নাদিম হোসেনের কথিত মাদক…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী এবং উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতির মধ্যেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইয়ুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ তিতাস, পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আশিকুর রহমান বাবু, ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। সাবেক মন্ত্রী ও মহান জাতীয় সংসদের সাবেক হুইপ, বিএনপির প্রবীণ নেতা এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডন বিএনপির কৃষক দলের নেতা শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে দুলুর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া। সাক্ষাৎকালে তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং প্রবাসে দলের নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রপতির সঙ্গে তিনি পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে জেলার মানুষের কল্যাণে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎ শেষে আলহাজ্ব সিরাজুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। রাষ্ট্রপতির সঙ্গে…
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিস্টরা সংবাদপত্রের গলাটিপে ধরেছিল। তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখতে নানা ধরনের চেষ্টা ও কৌশল অবলম্বন করেছে। তবে বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশন করতে পারছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, বিগত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ সময়ে মুক্ত গণমাধ্যম সূচকেও বাংলাদেশ ৪৪ ধাপ পিছিয়েছে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে আইনি, প্রশাসনিক ও পরোক্ষ বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল।…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ মো. জমশেদ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়নের রামখোলা এলাকায় আসামির মালিকানাধীন গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গোয়ালঘরের ভেতর থেকে ১৬ বোতল HE-MAN 9000 STRONG BEER নামীয় ভারতীয় মদ, ৬ ক্যান KINGFISHER STRONG PREMIUM BEER নামীয় ভারতীয় মদ এবং ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জমশেদ মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।…