Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল (___) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-২০-৫৮৭৩) আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৫২ (বাহান্ন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারি মাহমুদুর রহমান সাইফুলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও সংশ্লিষ্ট মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাহমুদুর রহমান সাইফুলের বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মামলা থাকার তথ্য…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর হিসেবে পরিচিত হাজী সালাউদ্দিন ভূঁইয়া আখাউড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় স্থানীয়দের মধ্যে তিনি পরিচিত মুখ। বিশেষ করে তরুণদের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয়দের ভাষ্য, আখাউড়া পৌর এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে হাজী সালাউদ্দিন ভূঁইয়া ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে হাজী সালাউদ্দিন…

Read More

মোহাম্মদ অলিউল্লাহ খানবিশেষ প্রতিনিধিতারিখ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ / Sunday, September 13, 2026 ​কিশোরগঞ্জ অঞ্চলের দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল কুলিয়ারচর উপজেলার কালনী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে।​গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল সাড়ে চারটায় এই অভিযান পরিচালিত হয়। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সরাইল নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসানের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়। অভিযানে কুলিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ​অভিযানে নদী থেকে ৭০টি চায়না দুয়ারী রিং জাল এবং ৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এর মধ্যে ১,২৬০ মিটার দৈর্ঘ্য ও ৫,০৪০ বর্গমিটার আয়তনের ৭০টি…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় জেলার চলমান বিভিন্ন কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নির্বাচিত সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানকে ‘কনসার্ট’ বলা নিয়ে আপত্তি জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান জানিয়েছেন, নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনের কোনো ঘোষণা দেওয়া হয়নি। নির্ধারিত কর্মসূচিতে রয়েছে নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ। সম্প্রতি নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট স্থগিতের দাবিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য ফুযায়েল আহমেদ খান বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গানবাজনা ও নাচানাচি হলে তাদের আপত্তি রয়েছে। তারা কলেজে এ ধরনের আয়োজন চান না। এর আগে কলেজে কনসার্টকে কেন্দ্র করে এক তরুণী ইভ টিজিংয়ের শিকার হয়েছিলেন…

Read More

নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে কলেজ গেইট এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিবারের কোনো সদস্য, স্বজন বা পরিচিতজনের সন্ধান জানলে দ্রুত সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে পৌঁছে দিতে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশন করতে এসে কিশোরীসহ দুই নারী নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বিকেলে সরাইল উপজেলার শাহাবাজপুর এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই নারী কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা। তারা পেশাগতভাবে বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করেন।অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীদের ফেসবুক পেজ থেকে যোগাযোগ নম্বর নিয়ে রাকিব মিয়া নামের এক যুবক শাহাবাজপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য তাদের সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ওই দিন বিকেলে তারা…

Read More

নিজস্ব প্রতিবেদক: বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। এডিস মশার মাধ্যমে ছড়ানো এই রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর প্রধান লক্ষণ ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত হঠাৎ তীব্র জ্বর দেখা দেয়। এর সঙ্গে মাথাব্যথা, শরীর ও গা ব্যথা, বমি বা বমি বমি ভাব এবং ত্বকে র‍্যাশ হতে পারে। অনেকের ক্ষেত্রে দুর্বলতা ও অবসাদও দেখা যায়। এসব উপসর্গ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কোথায় বংশবিস্তার করে এডিস মশা? এডিস মশা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ‘মারো টান, হেইও…’—মাঝিদের সমবেত হাঁক আর বৈঠার ছন্দে মুখর হয়ে উঠেছিল তিতাস নদীর বুক। নদীর দুই তীরে হাজারো মানুষের উচ্ছ্বাস আর করতালিতে তৈরি হয় উৎসবের আবহ। দীর্ঘ তিন বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ ঘিরে তিতাসের দুই পাড়ে নামে মানুষের ঢল। শিশু-কিশোর থেকে শুরু করে যুবক ও বৃদ্ধ—সব বয়সী মানুষ ভিড় করেন নদীর তীরে। নৌকা বাইচকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। বৈঠার ছন্দে মুখর তিতাস ভাদ্রের বিকেলে রোদের তেজ কমে আসতেই নদীর দুই পাড়ে বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। প্রতিযোগিতা শুরু হতেই…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভাদুঘরের মাহাবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ দুটি পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মোহাম্মদ ইয়াহিয়া মাসুদ ও কাজী মহিউদ্দিন মোল্লা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন কাজী নূরুল আলম ও কাজী সিরাজুল ইসলাম খান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,…

Read More