Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মুক্তিযুদ্ধে আত্মদানকারী মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী মিত্রবাহিনীর সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে এই মৈত্রীস্তম্ভ নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মিত্রবাহিনীর সদস্যদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে নতুন একটি স্মারক যুক্ত হলো।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:চলতি বছরের প্রথম সাত মাসে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত স্টেশনটি থেকে টিকিট কেটে মোট ৪ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন যাত্রী ভ্রমণ করেছেন। এ সময়ে স্টেশনটির মোট রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৩৫২ টাকা। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসভিত্তিক রাজস্ব আয়ের চিত্র হলো— সব মিলিয়ে সাত মাসে স্টেশনটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৩৫২ টাকা। বিপুল সংখ্যক যাত্রী ও উল্লেখযোগ্য রাজস্ব আয়ের কারণে পূর্বাঞ্চল রেলের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্টেশন হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় সাতজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে মামুন মিয়া (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হালিমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নিহত মামুন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামুন মিয়া ও তার ছোট ভাইয়ের স্ত্রী হালিমা খাতুনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে হালিমা খাতুনের লাথিতে মামুন মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হলে মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হালিমা খাতুনকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত…

Read More

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ সমাবেশের মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নথি ও আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ২০২০ সালে দায়ের করা একটি মামলায় (জিআর নম্বর-১৭৬/২০২০, সিজেএম মামলা নম্বর-৭৭৬/২০২৩) সাকিব মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর সাকিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৭৫…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহ ও মানসিক হতাশার জেরে সুমি বেগম (২৪) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামের দক্ষিণপাড়ায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে সুমি মানসিকভাবে হতাশায় ছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি কীটনাশকের ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান গেইটে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে ব্যানার টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে রাতের বেলায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেইটের সামনে একটি ব্যানার টানানো অবস্থায় দেখা যায়। ব্যানারে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা উল্লেখ রয়েছে। এতে ‘কাজী মেহেদী হাসান, কর্মী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ’ নামও দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কখন এবং কোন তারিখে ধারণ করা হয়েছে,…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল, ব্রাহ্মণবাড়িয়া ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ সকল প্রয়াতের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার তাহফিজুল কোরআন হোসাইনিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা “ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল” এর সুযোগ্য সন্তান এবং “মাছিহাতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক” জনাব “ইফরাদ হোসেন মাহবুব শাদিদ”। এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গ্যাস সংকটের কারণে জেলার পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন ও ১৭টি গ্যাসনির্ভর শিল্পকারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। একই সঙ্গে আবাসিক গ্রাহকদের বাসাবাড়িতেও গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। গ্যাসের অভাবে জেলার বিভিন্ন এলাকায় মাটির চুলায় রান্না করতে দেখা গেছে। অনেক পরিবার বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বুধবার দুপুর থেকে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়…

Read More

এলএনজি সরবরাহে বিঘ্ন, বন্ধ ৫ সিএনজি স্টেশন ও ১৭ শিল্পকারখানা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এলএনজি সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার পাশাপাশি অনেক এলাকায় পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। গ্যাস সংকটের কারণে জেলার পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন ও ১৭টি গ্যাসনির্ভর শিল্পকারখানা বন্ধ রয়েছে। বাসাবাড়িতেও গ্যাস সরবরাহ না থাকায় অনেক এলাকায় মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্না করতে হচ্ছে। হঠাৎ সৃষ্ট এ সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও…

Read More