Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিল্প-সাহিত্য ও লোকজ সংস্কৃতির জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গোৎসব ঘিরে এবার দেখা গেছে ভিন্নধর্মী শৈল্পিক আয়োজন। মণ্ডপের সাজসজ্জায় স্থান পেয়েছে বাংলার চিরায়ত ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও সৃজনশীলতার নানা অনুষঙ্গ। কোথাও পাটের শৈল্পিক ব্যবহার, কোথাও টেরাকোটায় পৌরাণিক কাহিনি, আবার কোথাও তালপাতার পাখা ও গাজীর পটে ফুটে উঠেছে বাংলার শেকড়ের গল্প। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি দেশীয় শিল্প ও ঐতিহ্যকে তুলে ধরার এমন উদ্যোগ দর্শনার্থীদের আকৃষ্ট করছে। প্রতিটি মণ্ডপে নান্দনিক সাজসজ্জা ও প্রতিমার বৈচিত্র্য উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রামঠাকুর ক্লাবের মণ্ডপে টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনি। মাটির ফলকে ফুটে উঠেছে পৌরাণিক আখ্যান ও শিল্পের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা গ্রামে স্বামীর রাতে দেরিতে বাড়ি ফেরা নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. জুনাঈদ মিয়ার (৩০) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে একই গ্রামের জুনাঈদ মিয়ার সঙ্গে রিমা আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কলহ-বিবাদ হতো। বিশেষ করে স্বামীর রাতে দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হতো। অভিযোগ রয়েছে, এ নিয়ে রিমাকে বিভিন্ন সময়ে মারধর ও নির্যাতন করতেন তাঁর স্বামী। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তাঁদের মধ্যে বিরোধের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নেই। ঢাকা শহরে একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যা সমাধান করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে এবং জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখবে।’ তবে দ্রব্যমূল্যের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘব এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তার লক্ষ্যে তাদের মধ্যে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগের মুখে পড়ে। এমন পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট ইউনিটের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহায়তা করা মানবিক দায়িত্বের অংশ। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের এ উদ্যোগকে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। মানবিক…

Read More

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। শুক্রবার (১৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। জেলা পুলিশ জানিয়েছে, পূজামণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নিরাপদে দুর্গাপূজা উদযাপন…

Read More

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা-এর নির্দেশনায় পূজার নিরাপত্তায় নিয়োজিত অফিসার ও ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. গাজী মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে অটোরিকশাটি তল্লাশি করে ৫২০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ২৮০ পিস স্কিনশাইন ক্রিম, ২০ বোতল ডাবর আমলা হেয়ার অয়েল এবং ২০ বোতল ডাবর ভাটিকা এনরিচড কোকোনাট হেয়ার অয়েল উদ্ধার করা হয়। এ সময় প্রসাধনী বহনের কাজে ব্যবহৃত অটোরিকশাসহ মো.…

Read More

আখাউড়া প্রতিনিধি: দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আরও দুই দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রাশেদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশাড়াবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হলে ১৬ বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে উদ্ধার করা মদ ও সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়। গ্রেপ্তার মো. রাশেদ ভূঁইয়া কসবা উপজেলার…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি প্রথমবারের মতো কসবা স্টেশনে থামলে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। এ সময় স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, ট্রেনটির যাত্রাবিরতি চালুর খবর পেয়ে কসবা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ জড়ো হন। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও মিছিল নিয়ে স্টেশনে আসেন। ট্রেনটি স্টেশনে পৌঁছালে অনেকে ছবি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচলকারী মহানগর প্রভাতী এক্সপ্রেসের কসবা স্টেশনে আগে যাত্রাবিরতি…

Read More