- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি অভিযানে গাঁজা, ইয়াবা ও স্কাফ সিরাপসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় এক আসামির বসতবাড়ি থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই রাতে রাত ১০টা ৩০ মিনিটে থানার আরেকটি দল সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা…
তারিখ: ১২ জুলাই ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকায় অবস্থিত দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ আবারও তাদের শিক্ষার গুণগত মান ও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২৫ সালের প্রাথমিক (৫ম শ্রেণির) বৃত্তি পরীক্ষার ফলাফল আজ ১২ জুলাই ২০২৬, রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে প্রতিষ্ঠানটির এ অসাধারণ সাফল্যের খবর সামনে আসে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে মোট ২২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে, যা মোট অংশগ্রহণকারীর একটি বড় অংশ। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১২ জন মেধাবৃত্তি (Talentpool) লাভ করেছে এবং বাকি ৫ জন…
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইল থানা পুলিশের যৌথ তৎপরতায় লুণ্ঠিত ৩১টি গরুবোঝাই একটি ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ এবং জিম্মি থাকা ট্রাকের হেলপারকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা যানবাহন ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবর পান যে, সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীগামী একটি গরুবোঝাই ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলীঘাট এলাকায় ডাকাত দলের কবলে পড়ে। এ সময় ট্রাকের চালক ও গরুর মালিককে হাত-পা বেঁধে ফেলে রেখে ট্রাকটি ছিনিয়ে নেয় ডাকাতরা। একই…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। এ লক্ষ্যে জেলা, উপজেলা, থানা ও পৌর পর্যায়ে নেতাকর্মীদের সমন্বয়ে বিশেষ তদারকি টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামছুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির গত ৮ জুলাই জারি করা নির্দেশনার আলোকে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য রথযাত্রা এবং ২৪ জুলাই অনুষ্ঠিতব্য উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা…
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাশিনগর এলাকায় তিতাস নদীর তীরবর্তী নিজস্ব জমি বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।স্থানীয় সূত্রে জানা যায়, মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে প্রায় ১০ থেকে ১৫ কানি জমিতে একসময় আজিজুর রহমানের একটি ইটভাটা ছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা জায়গাটিতে বর্ষা মৌসুমে পানি জমে থাকত এবং শুষ্ক মৌসুমে স্থানীয়রা সেটি খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, প্রথমে ভেকু মেশিন দিয়ে জমির চারপাশে মাটির বাঁধ নির্মাণ করা হয়।…
নদী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং সদস্যসংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে বিশেষ সাধারণ সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সামাজিক আন্দোলনের সংগঠন তরী বাংলাদেশ। সভায় সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ক্বারী চাইনিজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, অবৈধ দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন ও প্লাস্টিক বর্জ্যের কারণে দেশের নদী-নালা, খাল-বিল এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন ও জনসম্পৃক্ততা। সভার একপর্যায়ে সর্বসম্মতিক্রমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ‘রোটারি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ)’-এর আড়ালে অনুমোদনহীন ব্যাংকিং কার্যক্রম, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার (মানি লন্ডারিং), কর ফাঁকি এবং সন্দেহজনক তহবিল সংগ্রহের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারের কোনো বৈধ প্রাতিষ্ঠানিক সত্তা বা হালনাগাদ অনুমোদন ছাড়াই বছরের পর বছর ধরে কতিপয় অসাধু কর্মকর্তা ‘ফিসক্যাল এজেন্ট’ সেজে বাণিজ্যিক ব্যাংকগুলোতে একাধিক হিসাব পরিচালনা করছেন এবং দেশের বাইরে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করছেন বলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৯ জুলাই ২০২৬ তারিখে রোটারি ক্লাব অফ চিটাগং বেঙ্গল সিটি (ডিস্ট্রিক্ট-৬৫)-এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে সংগঠনের সাথে জড়িত রোটারিয়ান…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও দুটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।শনিবার (১১ জুলাই) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে আলীনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় জঙ্গলের মধ্যে অবস্থান নেয়। এ সময় ৭ থেকে ৮ জন ব্যক্তি ভারত থেকে দুটি বাইসাইকেলে করে চটের বস্তা বহন করে…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করে তার সঞ্চিত অর্থ লুটের ঘটনায় জড়িত দুই পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও র্যাব-১১-এর যৌথ আভিযানিক দল। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টায় র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, নিহত বিবি বেগম (৭০) ছিলেন একজন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা। তার স্থায়ী ঠিকানা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ প্রায় দুই দশক ধরে তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের জেনারেটর কক্ষের পাশের একটি ছোট…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জিহাদ নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে পুলের টুক সংযোগস্থল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাবার কাছে মাছ পৌঁছে দিয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর মাগরিবের পরে বাবাকে আনতে বাড়ি থেকে বের হন জিহাদ। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায়…