- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
জুলাই গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও ইসলামী সংগঠন সাধারণ আলেম সমাজ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত অনুমোদনপত্রে শেখ মুহাম্মদ ইলিয়াসকে আহ্বায়ক এবং মাহদি বিন ইউনুসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবুল হাসান, আল-মামুন আরিফ, আব্দুল কাদির, ইদ্রিস আদনান, মনির বিন সিরাজ, সালাউদ্দিন জালালিসহ আরও ছয়জন। কমিটির সদস্য সচিব করা হয়েছে আরিফ বিল্লাহ মুজাহিদকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবু বকর মোহাম্মদ আইমান। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বকর সানি, মাইনুদ্দিন, মাহাদি হাসান, খলিলসহ আরও আটজন। সাংগঠনিক…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ১১টা ৫৫ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং চম্পকনগর ইউনিয়নের ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুমন মিয়া নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের পরিচয়: উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া এলাকায় ধৃত আসামির নিজ বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মোছাঃ রুমানা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতের পরিচয়:নাম: মোছাঃ রুমানা আক্তারস্বামী: মোঃ ইউনুছ (প্রকাশ ইনসাফ আলী)ঠিকানা: কাশিনগর মধ্যপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়াপ্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রুমানা আক্তারের বিরুদ্ধে পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে।…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে গাঁজা পাচারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। র্যাবের অভিযানে এক লোকোমাস্টারকে আটক করা হয়েছে, তবে তার সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে। র্যাব ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে মাদক পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামানো হয়। পরে র্যাব সদস্যরা ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন।অভিযান চলাকালে ট্রেনের দায়িত্বে থাকা লোকোমাস্টারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তবে তার সহকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পালাতক ব্যক্তিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে…
বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি: মো. আরজু হাসান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দীর্ঘদিন বন্ধ থাকা পাবলিক লাইব্রেরির পুনঃপ্রতিষ্ঠা এবং নামকরণকে কেন্দ্র করে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার ছাত্রসমাজ এবং প্রয়াত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার অবদানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়েছেন সর্বস্তরের জনগণ ও সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে বন্ধ হয়ে যাওয়া বাঞ্ছারামপুর পাবলিক লাইব্রেরিটি পুনরায় চালুর জন্য বিভিন্ন সময়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হলেও সেটি আলোর মুখ দেখেনি। পরবর্তীতে ছাত্রসমাজ লাইব্রেরিটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। এলাকার পাঠকমহল ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা তৎকালীন ইউএনও ফেরদৌস আরার কাছে ২৪/০৮/২০২৫ তারিখে লাইব্রেরিটি পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করে।…
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের প্রচেষ্টায় প্রথমবারের মতো জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিনটি কলেজসহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় নাসিরনগর সরকারি কলেজ ও চাতলপাড় ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, কুন্ডা উচ্চ বিদ্যালয় এবং ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়-এর বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী সংসদ ভবনে যান। এ সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন করে শিক্ষার্থী সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন। পরে সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংসদের এলডি হলে…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে মাদক বহনের সময় বিদেশি মদসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকাল ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ১২ (বারো) বোতল SEAGRAM’S BLENDERS PRIDE, WHISKY ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।গ্রেফতারকৃত আসামি হলেন—মোঃ সায়েদ আলী (পিতা: রওশন আলী), সাং: ইসলামপুর, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট। পুলিশ জানায়, এ…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা শহরে এ কর্মসূচি পালিত হয়।বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতি শক্তিশালী করতে যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের কার্যক্রম আরও…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার হাওয়াইখলা কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশ দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে এবং তাদের তল্লাশি চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ আনোয়ার, পিতা: মৃত ইছহাক, সাং: মোহাম্মদপুর, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।২। মোঃ আজিম, পিতা: হুমায়ুন কবির, সাং: মোহাম্মদপুর, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে…
মোঃ রায়হান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় তিতাস নদীতে পানিতে ডুবে জিহাদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে, ফুটেজে দেখা যায়, খেলাধুলার একপর্যায়ে জিহাদ অসাবধানতাবশত তিতাস নদীর পানিতে পড়ে যায়। এরপর দিনভর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি জানার পর অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) টিপু সুলতান সরাইল ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং…