- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর মডেল থানাধীন ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পালসার মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—১। রায়হান মিয়া, পিতা: আবদুল হাসিম, সাং: দূর্গাপুর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।২। কাজল মিয়া, পিতা: জলিল মিয়া, সাং: চান্দি মধ্যপাড়া,…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) রাতে আখাউড়া পৌর শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া পৃথকভাবে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যসংবলিত পোস্ট প্রকাশ করা হয়েছে। বিষয়টি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে জানতে পারেন। অভিযোগকারীদের দাবি, এসব পোস্ট শুধু ব্যক্তিগতভাবে নয়,…
, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৪ মামলার এক আসামিসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি দল পৌরসভার মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইলের সামনে অভিযান চালায়। সেখানে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তবে আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা সদস্য পালিয়ে…
নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকায় এক প্রবাসীর বাসায় গভীর রাতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মধ্যপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইকবাল মিয়ার বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া প্রবাসী নাজির মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার জানায়, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গভীর রাতে জানালার গ্রিল কেটে প্রথমে একজন ঘরের ভেতরে প্রবেশ করে। পরে সে ভেতর থেকে মূল দরজা খুলে দিলে বাইরে অবস্থানরত আরও চারজন সদস্য ঘরে ঢুকে পড়ে। এ সময় তারা ছুরি, চাপাতিসহ দেশীয়…
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে হাজারো মানুষ। আজ শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ ভিড় করেন কলেজ মাঠে।গত ১৮ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিক। জাতীয় সংসদ ভবন ও নয়াপল্টনে জানাজা শেষে শনিবার সকালে তাঁর মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা ও গুণগ্রাহীরা।…
মোঃ রায়হান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) সরাইল থানার এসআই বিপ্লব কুমার সিংহের নেতৃত্বে একটি বিশেষ টিম অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বড় ব্রিজের দক্ষিণ পাশে সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট…
মোঃ রায়হান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) সরাইল থানার এসআই বিপ্লব কুমার সিংহের নেতৃত্বে একটি বিশেষ টিম অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বড় ব্রিজের দক্ষিণ পাশে সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা…
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট হারুন অর রশিদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁর অবদান স্মরণ করেন উপস্থিত নেতারা। জানাজা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, অ্যাডভোকেট হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব…
জাতীয় সংসদে হিজাব বিষয়ে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন মুসলিম সমাজ, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, জাতীয় সংসদে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর হিজাব বিষয়ে দেওয়া বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, দেশের ধর্মীয় মূল্যবোধ ও জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা সকল জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা। মানববন্ধনে দেলোয়ার হোসেন মাহদী, আবু বকর মুহাম্মাদ…
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জানাজায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।জানাজা শেষে মরহুমের প্রতি রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার পৃথকভাবে শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে…