- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে নিতে কোনো ধরনের তদবির করা হবে না। শনিবার (১৬ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে আয়োজিত মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাঞ্ছারামপুর, হোমনা, নবীনগর ও মুরাদনগর এলাকায় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাঠানপাড়া এলাকায় রাস্তা থেকে সরে দাঁড়াতে এক পথচারীকে লক্ষ্য করে মাইক্রোবাস চালক হর্ন বাজান। এ নিয়ে পথচারীর সঙ্গে চালকের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুইপক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে মাইক্রোবাস চালক ও পথচারীর পরিচয় জানা যায়নি।…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে আরিফুল ইসলাম এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম। পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত…
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় জামায়াতের ২ নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে জামায়াতের অঙ্গসংগঠনের ২ নেতার নামও রয়েছে। তারা হলেন— সদর উপজেলার ঘাটুরা এলাকার ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হিমেল খন্দকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কামাল খন্দকার এবং ঘাটুরা ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সহ-সভাপতি শাহ আলম মিয়া। অভিযুক্ত ২ নেতার পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার বাসিন্দা ছাত্রলীগ নেতা আবু বকর রিফাত,…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। বুধবার (১৩ মে) সকাল ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম পৌরসভার টি আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ দবিরুল ইসলাম প্রকাশ রাজিব (পিতা- মোঃ আব্দুল হক) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর প্রকাশ লক্ষীপুর গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দবিরুলের বিরুদ্ধে পূর্বেও দুটি মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও কাভার্ডভ্যান বিধি মোতাবেক…
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জিত হয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে ‘খ’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ, জনাব মোঃ আলী হোসেন ফকির ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জনকে পাথেয় করে ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তারা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ…
পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন শেষে কাউতলী গোলচত্বরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর চলমান হামলা, নির্যাতন ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে এসব হামলা-নির্যাতন বন্ধ এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে সারাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্ত অভিমুখে লংমার্চ করা হবে। মঙ্গলবার (১২ মে) ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি সরকারের কড়া সমালোচনা করে বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। পাটোয়ারী বলেন, “যদি সরকার সত্যিকারের জাতীয়তাবাদে বিশ্বাস করে, তাহলে সীমান্ত রক্ষা তাদের প্রধান দায়িত্ব। অন্যথায় জনগণ বুঝে নেবে তারা শুধু নামমাত্র…
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আবু বক্কর রিফাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বোর্ডিং মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিফাত নবীনগর উপজেলার খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শহরের পূর্ব মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীন। পরে লিমন আল স্বাধীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে ‘বরিশল’ ইউনিয়ন। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে গঠিত এ নতুন ইউনিয়নের মাধ্যমে আখাউড়ায় ইউনিয়নের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬টি। মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন বরিশল ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো— বরিশল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, বৈষ্ণবপুর ও কোড়াবাড়ি। প্রায় সাড়ে ১৭ হাজার জনসংখ্যার এই ইউনিয়নের আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার এবং এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত। স্থানীয়দের দাবি, ভৌগোলিক অবস্থান ও সহজ যাতায়াত ব্যবস্থার কারণে এসব গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ছিলেন। যদিও নতুন ইউনিয়ন গঠন নিয়ে স্থানীয়ভাবে কিছু বিরোধিতাও ছিল।