- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি টিম থানাধীন ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ জয় মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত আসামির পরিচয়—নাম: মোঃ জয় মিয়া (২০)পিতা: মৃত আমিন মিয়ামাতা: জোসনা বেগমঠিকানা: কাশিনগর, থানা– বিজয়নগর, জেলা– ব্রাহ্মণবাড়িয়া।পুলিশ আরও…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ২ হাজার ৪৬০ কেজি জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ট্রাক গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে ট্রাকের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানকৃত জিরা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।এ…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে জামায়াতের প্রার্থী জুনায়েদ হাসানের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন এনসিপির নেতা আতাউল্লাহ।ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জুনায়েদ হাসানের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির নেতা আতাউল্লাহ।বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন শাখা–২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ১২ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপি নেতা আতাউল্লাহ কর্তৃক দাখিল করা এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি (শনিবার) দুপুর ৩টা ৩০ মিনিটে। শুনানি হবে নির্বাচন ভবনের অডিটোরিয়াম, বেইজমেন্ট–২ এ।এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক প্রাথমিক বাছাই শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জুনায়েদ…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়ায় গুলি করে সাগর হত্যা মামলার প্রধান আসামি ইমন ইসলাম আপন এবং ২ নম্বর আসামি শিপনকে গ্রেফতার করেছে র্যাব।র্যাব-৫ ও র্যাব-৯ এর যৌথ আভিযানিক দল রাজশাহীর কাটাখালি থানার কাপাশিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। উল্লেখ্য, মুন্সেফপাড়ায় সংঘটিত আলোচিত সাগর হত্যা মামলায় ইমন ইসলাম আপনকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত খাইরুল মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুল শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের খাবারের পর বন্ধুদের সঙ্গে শিবপুর মাঠে খেলা দেখতে গিয়েছিল। বিকেলে বাড়ি ফেরার সময় শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার শেখ হাসিনা সড়কের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কনস্টেবল হাফেজ মোহাম্মদ সারোয়ার আলম (২৩) ও মো. ইব্রাহিম খলিল (২২)। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগীয় সূত্র জানায়, ঘটনার দিন ওই দুই কনস্টেবল একটি মাদক মামলার এজাহার বিজয়নগর থানায় নথিভুক্ত করে জেলা সদরে ফিরছিলেন। পথে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাত দল তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এসময় ডাকাতরা তাদের মারধর করে মোবাইল ফোন…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়াকেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ছাত্ররা যদি সামনে থেকে নেতৃত্ব না দিত, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হতো না এবং ফ্যাসিস্ট সরকারের পতনও সম্ভব হতো না। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অটুট রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘বিপ্লবী যোদ্ধাদের ছাত্রদলে অভিষেক ও মিলন মেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “এই অভ্যুত্থান জয়লাভ করা আমাদের জন্য বড় অর্জন। ২০২৪ সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীরা যে সাহসিকতার সঙ্গে রাজপথে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য ও পোস্ট করার অভিযোগে শেখ ইমরানুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর আনুমানিক ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ ইমরানুল ইসলাম বিজয়নগর থানার একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলেও নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্ট ও মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে করা হয়েছিল। এসব…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :. ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় সংঘটিত সাদ্দাম হত্যা মামলায় দিনার মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, মামলার তদন্তে দিনার মিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিনার মিয়া কান্দিপাড়া এলাকার মায়মলহাটি গ্রামের মাসুদ মিয়ার ছেলে।পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, গ্রেফতারকৃত দিনার মিয়াকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও ফেরদৌস আরা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার আকস্মিক মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসন, সহকর্মী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দায়িত্বশীলতা, সততা ও মানবিক গুণাবলির জন্য তিনি একজন দক্ষ ও জনপ্রিয় কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক মহল থেকে তার মৃত্যুতে গভীর শোক…