- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।তার আকস্মিক মৃত্যুতে প্রশাসন, সহকর্মী, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দায়িত্বশীল, মানবিক ও দক্ষ একজন কর্মকর্তা হিসেবে তিনি সবার কাছে সুপরিচিত ছিলেন।বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হচ্ছে এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং…
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় সাবেরের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার মাথায় ১৫–১৬টি সেলাই দিতে হয়েছে এবং শ্বাস-প্রশ্বাসে জটিলতা দেখা দেওয়ায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।স্থানীয়রা বলছেন, স্টেশনের ব্ল্যাকিং ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাবেরকে পরিকল্পিতভাবে হামলার শিকার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।এদিকে, হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলেন, জনস্বার্থে কথা বলার কারণে কারও উপর হামলা মেনে নেওয়া হবে না।
ব্রাহ্মণবাড়িয়া জেলার যাত্রাপুর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। এ সময় তিনি ১নং আশুগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোবারক সাহেবের সাথে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা বিস্তার, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। চেয়ারম্যান মোবারক সাহেব এ সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থে এ ধরনের যোগাযোগ ও মতবিনিময় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখদের সমর্থনপ্রাপ্ত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল…
ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওরা গ্রামে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি নেতাকর্মীদের মাঝে গভীর শোক, শ্রদ্ধা ও ঐক্যের আবহ সৃষ্টি করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিএনপি ও জমিয়ত মনোনীত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। মোনাজাতে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি গণতন্ত্র,…
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা জুনায়েদ আল হাবিব। সাক্ষাৎকালে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের ভোটাধিকার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান মাওলানা জুনায়েদ আল হাবিবের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় তারেক রহমান ঐক্যবদ্ধভাবে বিএনপি ও জোটভুক্ত সকল নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন, যাতে আসন্ন নির্বাচনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হয়।…
আখাউড়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাইশিমুল এলাকার কণেল বাজারের বাসিন্দা মিয়াজ (পিতা: জাহার মিয়া) নিখোঁজ হয়েছেন।পারিবারিক সূত্রে জানা যায়, মিয়াজ কিছুদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।যদি কোনো সহৃদয় ব্যক্তি মিয়াজের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। একটি ছোট তথ্যও তার পরিবারকে ফিরে পেতে সহায়তা করতে পারে।📞 যোগাযোগ: ০১৭০৪৬২২২৪৬
আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের খেজুর গাছ প্রতীকের প্রার্থী দেশবরেণ্য আলেম জুনায়েদ আল হাবিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, শেখ মো. শামীম, মো. জসিম উদ্দিন রিপন, আলী আজম, আসাদুজ্জামান শাহীন,…
ক্যাম্পাস প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া–২ আসন (সরাইল–আশুগঞ্জ) নিয়ে জেলার শীর্ষ উলামায়ে কেরাম নিজেদের একক প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই অবস্থান স্পষ্ট করা হয়।সকাল ১১টায় দারুল আরকাম মাদরাসা এবং দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে দারুল আরকাম মাদরাসায় আয়োজিত বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম, মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.) ব্রাহ্মণবাড়িয়া–২ আসন নিয়ে বলেন,আমাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি নির্বাচন করব না। এখানে মাওলানা জুনায়েদ আল হাবিবই নির্বাচন করবেন। তার এমপি…
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতমাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট–২০২৫”। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চের টেংকের পাড় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঅতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এম.এম. রকীব উর রাজামাদকদ্রব্য নিয়ন্ত্রণ…
ব্রাহ্মণবাড়িয়ায় সুমন হত্যা মামলায় মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধনসুমন হত্যা মামলার আসামি মুর্শিদ মিয়া গং-এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হত্যার হুমকির অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা চকবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সুমনের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে নিহত সুমনের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরপরাধদের বলির পাঁঠা…