- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের প্রতি শুভ কামনা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোশাররফ হোসেনের
আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের প্রতি শুভ কামনা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোশাররফ হোসেনের আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শুভ কামনা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (পদ মর্যাদায়) ও দপ্তর সম্পাদক মো. মোশাররফ হোসেন।মোশাররফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করে বিএনপি ও যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।এক প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের অনেক স্মৃতি ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। প্রবাসে থেকেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন, তাদের দিকনির্দেশনা দিয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছেন।তিনি আরও…
নিজস্ব প্রতিবেদক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে কমপক্ষে ২০ হাজার নেতা–কর্মীর প্রস্তুতিবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার ঢেউ। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অন্তত ২০ হাজার নেতা–কর্মীকে ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য সমাবেশস্থলে উপস্থিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যেই জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এর প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। কেউ সড়কপথে বাস, ট্রাক, হাইএস ও মোটরযানে করে, আবার কেউ রেলপথে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রয়োজনীয় সমন্বয়ের জন্য…
ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে এনসিপির প্রচারণা জোরদারসদর ও বিজয়নগরে গণসংযোগে নেতাকর্মীদের সরব উপস্থিতি (বিজয়নগর প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের সদর ও বিজয়নগর উপজেলায় এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি)-এর পক্ষ থেকে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি চালানো হয়েছে। এ সময় হাট-বাজার, সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা।প্রচারণাকালে এনসিপির রাজনৈতিক দর্শন, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হয়। নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতির লক্ষ্যে এনসিপি মাঠে রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তারা।সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এবং বিজয়নগরের ইউনিয়ন পর্যায়ে চলা এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেক ভোটার এনসিপির…
সরাইলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযানচারজনের কারাদণ্ড, বেকু জব্দ ও আস্তানা ধ্বংস(সরাইল প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে কঠোর যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় বেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুবকর সরকার।দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ লাদেন (২২) ও আক্তার হোসেন (৩৭), প্রত্যেককে ১ (এক) বছর করে…
জেলা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার। সম্মেলনটি সকাল ৮টা থেকে শহরের আইএবি মিলনায়তন, টিএটি রোডে অনুষ্ঠিত হবে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাহবুবুর রহমান, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মাওলানা গাজী নিয়াজুল করীম এবং আলহাজ সৈয়দ আনোয়ার আহমদ লিটন।সম্মেলনে সভাপতিত্ব করবেন এম এইচ মাহদী বিন ইউসুফ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,…
জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে এক যুবক নিখোঁজ হয়েছেন।নিখোঁজ যুবকের নাম রকি আহমেদ (বয়স আনুমানিক ২০ বছর)। তিনি রতন মিয়ার পুত্র। রকির উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। তিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনি নিজে নিজে কথা বলতে পারলেও অন্যের কথার জবাব দিতে সক্ষম নন।তার স্থায়ী ঠিকানা— গ্রাম: সুলতানপুর, শিলাউর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং সকাল আনুমানিক ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজের সময় তার পরনের পোশাক সম্পর্কে নিশ্চিতভাবে…
জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পৈরতলা এলাকায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়,এতে ১১ জন আনসার সদস্য আহত হয়েছে। রবিবার (২০ডিসেম্বর)) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময়…
সরকার চারটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে। পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান। তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। গ্রেড-১ কর্মকর্তা মাহমুদ হাসানকে এই নিয়োগ দিয়ে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) মহাপরিচালক এ কে এম অলি উল্যা। অন্যদিকে পল্লী উন্নয়ন একাডেমির…
জেলা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় রাজু প্রকাশ সাগর মিয়া নামে এক যুবককে গুলি করে আহত করার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার বাসিন্দা। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মুন্সেফপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাজু গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা…
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের এক বৃদ্ধা পবিত্র হজ ও ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বিস্তারিত:পারিবারিক সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা হজ ও ওমরাহ আদায়ের উদ্দেশ্যে সম্প্রতি সৌদি আরব যান। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মরহুমার ইন্তেকালের খবরে কুন্ডা গ্রামসহ নাসিরনগর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মরহুমার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেছেন। আল্লাহ তাআলা তাঁর হজ ও ওমরাহ কবুল করে নিন, গুনাহসমূহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।