- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
Author: Voice Of Brahmanbaria
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের দামচাইল, খোলাপাড়া, রাজা খাঁ, দামরাইল, সাদেকপুর ও হাংমাড়া মসজিদসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেল থেকে একটি কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের কামড়াতে থাকে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন হাংমাড়া মসজিদের সামনে কুকুরটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলেন। আহতদের পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতদের…
নবীনগর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৩ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজিরকান্দি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুদুর রহমান খানের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গাজিরকান্দি গ্রামে আয়োজিত গণসংযোগে মাওলানা মাসুদুর রহমান খান স্থানীয় মুরব্বি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনে তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল। এ সময় প্রার্থীর সঙ্গে কথা বলেন স্থানীয়রা এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে মাওলানা মাসুদুর রহমান খান গাজিরকান্দি গ্রামের মুরব্বি, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জুলাই আন্দোলনে শহীদ জমিসের পরিবারের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন নির্মাণ এবং আন্দোলনে আহত বাঞ্ছারামপুরের বাসিন্দা মুহাম্মদ আমিরের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া। এ উদ্যোগের অংশ হিসেবে মাওলানা শেখ মুহাম্মাদ ইলিয়াসের সভাপতিত্বে সাধারণ আলেম সমাজের একটি প্রতিনিধি দল জেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শহীদ জমিসের পরিবারের জন্য স্থায়ী ঘর নির্মাণ এবং আহত মুহাম্মদ আমিরের কর্মসংস্থানের বিষয়ে সহযোগিতা কামনা করা হয়। প্রতিনিধি দল জানায়, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহযোগিতা করা সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই শহীদ জমিসের পরিবারের জন্য একটি নিরাপদ ও স্থায়ী…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের তাহমিনা বেগম (৬০) ১১ মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত বছরের ৩ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর ঢাকার কমলাপুর রেলস্টেশনে সর্বশেষ তাহমিনা বেগমকে দেখা যায়। সেখানে তাঁর একটি ভিডিওও পাওয়া গেছে। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান মেলেনি। তাহমিনা বেগমের বাবার নাম ধন মিয়া এবং মায়ের নাম জায়েদা খাতুন। তাঁর স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামে। পরিবারের সদস্যরা জানান, তাহমিনা বেগম মানসিকভাবে অসুস্থ। তাঁর…
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর) ছবিঃ বামে জুবায়েরুল ইসলাম, ডানে রুবেল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়ার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুই তরুণ—জুবায়েরুল ইসলাম ও রুবেল মিয়া। পুলিশ ভেরিফিকেশন শেষে তাঁদের নিয়োগ প্রক্রিয়া আটকে গেছে বলে অভিযোগ তাঁদের। তবে কী কারণে তাঁদের বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি বলে দাবি করেছেন তাঁরা। জুবায়েরুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষার সব ধাপ অতিক্রম করে তিনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। পরে নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তাঁর পরিচয় শনাক্ত করে। রোববার (৪ অক্টোবর) সকালে শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। পরে পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআইয়ের বিশেষায়িত ক্রাইম সিন টিম। নিহতের নাম বদু মিয়া (৪০)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম লাইলু। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৭ এপ্রিল ১৯৮৬।…
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। আজ বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৯টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। জেলা পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিনের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরেফিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল বলে জানা গেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ। আরেফিনের মৃত্যুর খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সহপাঠী ও পরিচিতজনরা শোক প্রকাশ করেন। অনেকেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে আরেফিনের মৃত্যুর কারণ, কখন ও কোথায় তাঁর মৃত্যু হয়েছে এবং দাফনসংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট…
নিজস্ব প্রতিবেদক:দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘বিপ্লবী কমিউনিটি’ ও ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। ঘোষিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, শহীদ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং দ্রুত ও সুষ্ঠু ইমিগ্রেশন সেবা নিশ্চিত করা। এ ছাড়া পাসপোর্ট, ভিসা ও এনআইডিসহ সরকারি সেবা সহজীকরণ, বিদেশে বিপদগ্রস্ত প্রবাসীদের আইনি সহায়তা, প্রবাসী ও তাঁদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, সহজ শর্তে ঋণ ও বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনার…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের ধারণা, আহত ব্যক্তি একজন সিএনজি চালক হতে পারেন। তবে তাঁর পরিচয় বা কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বর্তমানে তিনি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর জরুরি চিকিৎসা চলছে। কেউ যদি আহত ব্যক্তিকে চিনে থাকেন কিংবা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত তাঁর স্বজনদের খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আহত ব্যক্তির পরিচয় শনাক্তে সহযোগিতা করুন এবং তাঁর স্বজনদের কাছে খবর পৌঁছে দিতে পোস্টটি…