Author: Voice Of Brahmanbaria

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দালালির অভিযোগে পারভীন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে তাকে আটক করা হয়। পরে পারভীনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং রোগী ও স্বজনদের হয়রানি থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকরা মনে করেন, সরকারি হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধা ফুলি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সন্তান ও পরিবারের সদস্য থাকা সত্ত্বেও দীর্ঘ ১২ দিন ধরে তাঁর পাশে কাউকে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা-যত্ন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বৃদ্ধা ফুলির প্রয়োজনীয় পরিচর্যা করা হয়। তাঁর জামা-কাপড় পরিবর্তন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্যাম্পাস পরানোসহ নতুন বিছানা, চাদর ও বালিশের ব্যবস্থা করা হয়। রাতে তাঁকে শুকনো খাবারও দেওয়া হয়। বাতিঘরের পক্ষ থেকে তাঁর জন্য প্রয়োজনীয় পোশাক ও ব্যবহার্য সামগ্রীসহ দুইটি কভারসহ বালিশ, দুইটি রেসকিন/ওয়ালকালাত, দুইটি মেসকি কাপড়, একটি হিজাব এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর বিকেলে সরাইল…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দ্বীনি শিক্ষার মাধ্যমে পথচলা শুরু করে ধর্মীয় শিক্ষা বিস্তার, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন হাফেজ ইসহাক আল মামুন। কুরআন হিফজ থেকে উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষা বিস্তার, সামাজিক সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ রয়েছে বলে জানা গেছে। শৈশব থেকেই দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ নিয়ে কওমি মাদ্রাসায় পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন হাফেজ ইসহাক আল মামুন। পরবর্তীতে আলিয়া মাদ্রাসায় উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণ করেন। এরপর ইসলামিক বিশ্ববিদ্যালয়ে দ্বীনি বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন বলে তাঁর সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শিক্ষাজীবনের পাশাপাশি ধর্মীয় শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের ‘কাউতলী…

Read More

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হালিমা খাতুন (৭০–৭৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিখোঁজ হালিমা খাতুনের বাড়ি উপজেলার সাতঘর হাটি, বাইশমোজা এলাকায়। বিকেলের পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হালিমা খাতুনের সন্ধান পেতে স্বজনরা সর্বাত্মক চেষ্টা করছেন। কোনো ব্যক্তি তাকে দেখতে পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর:০১৭৫৯১১৮০৫৯০১৩৫০৯০১০৭১০১৭৬৪১১৩৫৯৪ নিখোঁজের ঠিকানা: সাতঘর হাটি, বাইশমোজা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

Read More

বাঞ্ছারামপুর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের সন্তান মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে বিসিআইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মো. বাবুল মিঞা প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ২৫ জানুয়ারি সংগঠনটির নতুন কমিটিতে তিনি মহাসচিব নির্বাচিত হন। বিসিআইসি দেশের সার ও রাসায়নিক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সংস্থাটির অধীন…

Read More

নিজস্ব প্রতিবেদক:কুটি ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীর হোসেন আর নেই। গতরাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম আলমগীর হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। মরহুমের জানাজা নামাজ আজ জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

Read More

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া শহরে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড ও বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করা হয়। পুলিশ জানায়, পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকায় সন্ধ্যার পর কিশোরদের অপ্রয়োজনীয় আড্ডা ও বিভিন্ন ধরনের অপতৎপরতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, আটক ৪২ জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। একই…

Read More

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের দামচাইল, খোলাপাড়া, রাজা খাঁ, দামরাইল, সাদেকপুর ও হাংমাড়া মসজিদসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেল থেকে একটি কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের কামড়াতে থাকে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন হাংমাড়া মসজিদের সামনে কুকুরটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলেন। আহতদের পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতদের…

Read More

নবীনগর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৩ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজিরকান্দি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুদুর রহমান খানের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গাজিরকান্দি গ্রামে আয়োজিত গণসংযোগে মাওলানা মাসুদুর রহমান খান স্থানীয় মুরব্বি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনে তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল। এ সময় প্রার্থীর সঙ্গে কথা বলেন স্থানীয়রা এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে মাওলানা মাসুদুর রহমান খান গাজিরকান্দি গ্রামের মুরব্বি, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।…

Read More