Author: Voice Of Brahmanbaria

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) নবীনগর থানার উদ্যোগে উপজেলার কৃষ্ণনগর হাইস্কুল মাঠে এ সভা ও র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর ও বাঞ্ছারামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল এসপি) জনাব পিয়াস বসাক। এছাড়া উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোরশেদ আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য জনাব মাসুদুল ইসলাম মাসুদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।…

Read More

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি করা হলে গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর একই রাতে রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায়…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘ দুই বছর পর আবারও ব্রাহ্মণবাড়িয়ায় বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আসর। আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘নৌকাবাইচ-২০২৬’। উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে নৌকাবাইচ সম্পন্ন করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি ও সিদ্ধান্ত। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান পিপিএম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন। সোমবার (২৪ আগস্ট) তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এ পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঊর্ধ্বতন…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান পিপিএম। সোমবার (২৪ আগস্ট ২০২৬) তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন অ্যাডিশনাল ডিআইজি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় শায়ন (১৬) নামে এক কিশোর গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর শায়ন আর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে স্বজনরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। নিখোঁজ শায়নের উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। তার গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে কালো রঙের একটি গেঞ্জি ও কালো রঙের একটি প্যান্ট ছিল। তার চোখের পাশে কেটে যাওয়ার একটি দাগ রয়েছে। শায়নের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের প্রকাশ্যে আসা ও কর্মসূচি পালনের প্রতিবাদে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল ও ছাত্রসমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সঞ্চালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিমি হৃদয়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রনি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার, সাবেক সহসভাপতি মোকারম হোসেন আদি, যুগ্ম আহ্বায়ক রিজোয়ান…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেছেন সংগঠনের আজীবন সদস্য এ.বি.এম. মোমিনুল হক। এক শুভেচ্ছা বার্তায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি আজীবন সদস্য নং-৭৫৪১ হিসেবে দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। এ.বি.এম. মোমিনুল হক বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী রেড ক্রিসেন্ট গড়ে তোলার প্রত্যয় নিয়েই তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। মানবতার সেবাকে আরও গতিশীল ও…

Read More

​বর্ণাঢ্য আয়োজন এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (সরকার অনুমোদিত রেজিস্টার্ড নং S-14517)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। ​রাজধানী ঢাকার রমনা এলাকার তথ্য ভবনের (১১২ সার্কিট হাউস রোড, তৃতীয় তলা, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) সম্মেলন কক্ষে এই মিলনমেলার আয়োজন করা হয়। দেশের নানা প্রান্ত থেকে আগত সাংবাদিক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। ​সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার বেশ আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত অতিথিরা তথ্য ভবনে আসতে শুরু করেন। অতিথিদের সুশৃঙ্খল অভ্যর্থনা জানাতে আয়োজকদের পক্ষ থেকে সকালের নাশতার টোকেন, দুপুরের লাঞ্চের টোকেন এবং স্ন্যাক্সের টোকেন প্রদান করা হয়। নির্ধারিত…

Read More

আখাউড়া প্রতিনিধি: কুমিল্লা থেকে দুই শিশুকে সঙ্গে নিয়ে আখাউড়া রেলওয়ে জংশনে আসার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে শিশু দুটির পরিবারের সদস্যরা ‘মহানগর গোধূলি’ ট্রেনে আখাউড়ায় এসে তাদের বুঝে নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ওই ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে আখাউড়ায় আসেন। জংশনে পৌঁছানোর পর বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে শিশু দুটির পরিবারের সদস্যরা খবর পেয়ে ‘মহানগর গোধূলি’ ট্রেনে করে আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছান। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা শিশু দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে…

Read More