- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪২৬ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৬০ হাজার টাকা। শনিবার (২২ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়। বিজিবি-২৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। পরে সিলেট থেকে ঢাকাগামী ‘রোমার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে বিশেষভাবে রাখা ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের কম্বল উদ্ধার করে বিজিবি। এসব কম্বল অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান মো. সায়েদুর রহমান। রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সায়েদুর রহমানকে গ্রেড-২ পদে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। মো. সায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনকে প্রায় দুই বছর পর প্রকাশ্যে দেখা গেছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় শোভনকে দেখা যায়। তার ব্যবহৃত ‘ছাত্রনেতা শাহাদাৎ হোসেন শোভন ভাই’ নামের ফেসবুক আইডি থেকে ‘আজ শহরে রাজা এসেছে!’ এবং ‘শহরে আজ রাজা এসেছিলো’ শিরোনামে একাধিক ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, শোভন একটি স্পিডবোটে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে নৌকায় থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় তাকে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিক্সায় করে ইয়াবা বহনের সময় মোঃ সিরাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করে। পরে অটোরিক্সাটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনের অভিযোগে মোঃ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ও অটোরিক্সাসহ সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকায় জব্দ করা হয়েছে।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিশেখ মোঃ ইলিয়াস ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জশনে জুলুসকে কেন্দ্র করে দাঙ্গা ও বিশৃঙ্খলা বন্ধ এবং সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় তৌহিদী জনতা। রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের ব্রিজের দক্ষিণ পাশে, টেকনাফপুর সিএনজি স্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের ব্যানারে মানববন্ধনের আয়োজনকারী হিসেবে ‘বিজয়নগর উপজেলার তৌহিদী জনতা’র নাম উল্লেখ করা হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জশনে জুলুসের নামে বিজয়নগরে কোনো ধরনের দাঙ্গা, বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না করার দাবি জানান। একই সঙ্গে ব্যানারে ‘ভণ্ড নাঈম’, ‘ভণ্ড আক্তার’ ও আব্দুর রহমানসহ কয়েকজনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে উপজেলার ২ নম্বর চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে মুরাদুল হক ভূইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মো. কাশেমকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে ৫ নম্বর হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট এখন যেন নিত্যদিনের সঙ্গী। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা, অটোরিকশা, প্রাইভেটকার ও পথচারীদের অতিরিক্ত চাপের কারণে প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, অতিরিক্ত রিকশা ও অটোরিকশার চলাচল এবং সড়কের ধারণক্ষমতার তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় যানজট দিন দিন তীব্র হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কয়েক মিনিটের পথ পাড়ি দিতে অনেক সময় এক ঘণ্টা বা তারও বেশি সময় লেগে যায়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের পড়তে…
নিজস্ব প্রতিবেদক ভোক্তা অধিকার সংরক্ষণ ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় নিয়ে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সমাজকর্মী সিরাজুল ইসলাম (রিপন)। নতুন এ দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ, ভোক্তা স্বার্থ রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সিরাজুল ইসলাম রিপন বলেন, ভোক্তা ও মানবাধিকার রক্ষায় তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। মানুষের অধিকার ও ন্যায্যতার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং অধিকারবঞ্চিত ও ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানো হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যাতে তাঁর অধিকার সম্পর্কে সচেতন…
মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীর ও আশপাশের এলাকায় নেমেছিল মানুষের ঢল। শত শত নৌকায় করে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে তিতাস নদী পরিণত হয় উৎসবের মিলনমেলায়। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের উদ্যোগে গঠিত মাদকবিরোধী তরুণ শক্তি সংগঠনের আয়োজনে বুড্ডা এলাকায় তিতাস নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে নদীর দুই তীরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নদীর তীর ছাড়িয়ে শত…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার (২৩ আগস্ট) সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড সংলগ্ন সফর আলী কোরআন শিক্ষা একাডেমি প্রাঙ্গণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘বৃক্ষরোপণ প্রকল্প-২০২৬’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব শেখ মো. অলিউল্লাহ, মাওলানা শেখ ইলিয়াস এবং সফর আলী কোরআন শিক্ষা একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন…