- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনুর আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগম। সমাবেশে বক্তব্যে ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। অন্যদিকে জুলাই আন্দোলনের…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক ব্যবহার করে সিএনজি চালক হোসেন মিয়াকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৩ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এলাকার মো. আবুল বাশার (৪৪) ও কোতোয়ালি থানার সংরাইশ এলাকার নাজমুন নাহার লাভলী (২৮)। রোববার র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গত ২৫ মে সকালে কসবা উপজেলার চান্দলা এলাকার বাসিন্দা সিএনজি চালক হোসেন মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রায় আট মাস পর আবারও নিবন্ধন ফিরে পেয়েছে সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইনের অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন। নিবন্ধন পুনর্বহালের ফলে পোর্টালটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনা করতে পারবে। রোববার (২৩ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলা এডিশনের নিবন্ধন বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এর মাধ্যমে পোর্টালটির নিবন্ধন পুনর্বহালের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে পোর্টাল কর্তৃপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৬…
বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের তাহির আলীর ছেলে মো. ফয়ছল আহমদ এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত কাছন…
সিলেট প্রতিনিধি: সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। অভিযানে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯ সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে কিশোর রিফাতকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় র্যাব-৯-এর একটি বিশেষ অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার উত্তর সুহিলপুরে মাদক, চুরি, সুদ, ঘুষ ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ১০১ সদস্যবিশিষ্ট একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উত্তর সুহিলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মসজিদের ইমাম, যুবসমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব জহির রায়হানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও মাদক ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভায় গৃহীত সামাজিক সিদ্ধান্ত অনুযায়ী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী,…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন মো. লুৎফুল হাই ভূঞা। নির্বাচনে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। সেক্রেটারি পদপ্রার্থী “মো. লুৎফুল হাই ভূঞা” বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক অরাজনৈতিক মানবিক সংগঠন। আর্ত-মানবতার সেবা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। সেই মানবিক আদর্শকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ইউনিটকে দেশের অন্যতম আদর্শ ও মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেড…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত সদস্যদের কাছে নিজের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এ নির্বাচনে রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়ার আজীবন সদস্য “মোঃ শাহাদাত হোসেন” সম্মানিত সদস্যদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন। একটি কার্যকর, মানবিক ও জনকল্যাণমুখী রেড ক্রিসেন্ট ইউনিট গড়ে তুলতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। “মোঃ শাহাদাত হোসেন” এর পক্ষ থেকে রেড…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিদেশি মদ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশাটি তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কসবা থানার একটি দল কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদ ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়। গ্রেপ্তার…
নিজস্ব প্রতিবেদক: মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেয়ে সুহানা আক্তার। তিনি এ বছর Asian University for Women (AUW)-এ এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়েছেন। এই শিক্ষাবৃত্তির আওতায় সুহানা আগামী চার বছর AUW-তে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন বড় পরিসরের স্কলারশিপ অর্জনের খবরে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সুহানা আক্তার বাচ্চু মিয়ার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং নিজের লক্ষ্যে অটুট থাকার মানসিকতাই তাঁকে…